বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবট ‘প্রাইমইনভেস্ট’ চালু 

১৬ নভেম্বর, ২০২৪ ১৭:০৩  

বাংলাদেশে বিনিয়োগ ব্যাংকিং খাতে ‘প্রাইমইনভেস্ট’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট চালু করেছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)। এই চ্যাটবটটি গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে তাৎক্ষণিক।

বনানীতে অবস্থিত পিবিআইএল এর প্রধান কার্যালয়ে নতুন এই চ্যাটবট উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মো. ওমর তৈয়ব এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মো. ওমর তৈয়ব বলেন ‘বাংলাদেশের  বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট ‘বাংলাদেশের পুজিবাজারে ডিজিটাল রূপান্তরের অগ্রপথিক হিসেবে পিবিআইএল বিনিয়োগকারীদের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত, সহজ এবং কার্যকরী সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।"

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল), প্রাইম ব্যাংক লিমিটেড-এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।